শিক্ষাবার্তা ডেস্ক।।
শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,চারিত্রিক দৃঢ়তা,ব্যক্তিত্ব,সততা ও সুনাম,শৃংখলাবোধ,দায়িত্ববোধ,সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে আন্তরিকতা, ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার,গুনগত মানের শিক্ষায় উদ্ভাবনী – সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন,শ্রেণি পাঠদানে সক্ষমতা,পাঠ্যপুস্তক প্রণয়ন,প্রশ্নপত্র তৈরির দক্ষতা, শিক্ষার্থী,সহকর্মী, কর্তৃপক্ষ ও অভিভাবকদের সাথে সহযোগিতার প্রবণতাও পেশাগত গবেষনামূলক সৃজনশীল প্রকাশনা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’র বিচারক প্যানেলের বিচারে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(কারিগরি) নির্বাচিত হন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার শিক্ষক বিন-ই-আমিন।
শিক্ষকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে জড়িত আছেন তিনি। মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটি’র সভাপতি এবং নলছিটি মানবকল্যান সংগঠনের সদস্য সচিব বিন-ই-আমিন শিক্ষামূলক শীর্ষস্থানীয় অনলাইন “শিক্ষাবার্তা” র সম্পাদক মন্ডলীর সদস্য।
২০০০ সালে মহান পেশা শিক্ষকতায় যোগদান করে কারিগরি শাখার পাশাপাশি সাধারণ শাখায় সকল কাজে নিষ্ঠা,আন্তরিকতা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮,২০১৯,২০২২ ও ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের জেলায় শ্রেষ্ঠ কারিগরি শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে শিক্ষাবার্তা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
