এস এম রফিকুল ইসলাম, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
আজ রবিবার পাওয়া খবরে জানা যায় জেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নাম।
জেলার নারী শিক্ষার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি মহিলা কলেজ। অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর রফিকুল ইসলাম। তিনি যোগদানের পর থেকেই কলেজের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছেন। কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ কলেজের সার্বিক উন্নয়নে অবদান রাখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। । সেখানে জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
কলেজকে সর্বোচ্চ মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করে চলেছেন। তারই স্বীকৃতি হিসেবে তিনি এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। প্রফেসর রফিকুল ইসলাম একজন সংস্কৃতিজন ও সুলেখক। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটস এর মেহেরপুর জেলা রোভারের কমিশনার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
