ফরিদপুরঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ কলেজ পর্যায়ে (কারিগরি শাখায়) শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন উপজেলার শাহ জাফর টেকনিক্যাল কলেজ অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন।
সারাদেশে প্রতিবছর শিক্ষায় অবদান রাখায় নানা কারিকুলামে সেরা নির্বাচন করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। এই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও সদস্য সচিব সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসানসহ বাছাই কমিটি নানা যাচাই-বাছাই শেষ করে তাকে কারিগরি শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত করেন।
অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে স্নাতক (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন ও পরিবেশের ওপর বিশেষ গবেষণা করেন। আলফাডাঙ্গা আদর্শ কলেজে ভূগোল বিষয়ে অধ্যাপনার মধ্য দিয়ে শুরু করা এ শিক্ষক দক্ষ শিক্ষক ছাড়াও নানাগুণে গুণান্বিত। তিনি একাধারে একজন দক্ষ সংগঠক, শিল্প ও সাংস্কৃতিকপ্রেমী। সদালাপী এ শিক্ষক উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি সৎ ও নিষ্ঠাবান একজন গণমাধ্যমকর্মী। বহুল প্রচারিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার তিনি বোয়ালমারী উপজেলা প্রতিনিধি ও অধুনা লুপ্ত উপজেলা প্রেসক্লাব বোয়ালমারীর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অধ্যক্ষ লিয়াকত হোসেন ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
