এইমাত্র পাওয়া

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, সুযোগ আছে আপনারও

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি কমিশন্ড অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কমিশন্ড অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। বিভাগ : ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ, শিক্ষা শাখা- পুরুষ ও নারী, শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২৮-৩০ বছর।

আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা, আইসেএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তর্ণীদের নিয়োগ দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৬ জুলাই, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.