এইমাত্র পাওয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী জেসি

ব্রাহ্মণবাড়িয়াঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঝে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সাবাহ জেসি।

জেসি জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আমীর আলী ভূঁইয়া বুড়িশ্বর ইউনিয়নের মগবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা তাছলিমা বেগম পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

সে যেন ধারাবাহিকভাবে কৃতিত্বের সাথে সামনে পাশ করে ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এজন্য তার মা-বাবা সবার নিকট দোয়া চেয়েছেন। জেসির সফলতায় মুগ্ধ হয়ে শিক্ষক, সহপাঠীরা চায় সে আগামীতে সারাদেশে প্রথম হয়ে সুনাম অর্জন করুক।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় গুণীজনেরা প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.