ঢাকাঃ শিশু কিশোরদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিপ্রিয় প্রজন্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কথাপ্রকাশের উদ্যোগে প্রকাশ হয়েছে ‘বিজ্ঞান বিভ্রাট-গল্পে গল্পে বিজ্ঞান’। শিক্ষা সহায়ক এ বইটিতে শিশু কিশোরদের উপযোগী ১০টি গল্প রয়েছে। প্রতিটি গল্পেই বিজ্ঞানের ভিন্ন ভিন্ন বিষয় ব্যাখ্যা ও অলঙ্করণসহ তুলে আনা হয়েছে।
বুদ্ধিদীপ্ত অনুসন্ধিৎসু বালক জিসান ও তার অতি উৎসাহী আদুরে বোন জিনিয়ার প্রতিদিনের পর্যবেক্ষণ, প্রশ্ন আর নানা যুক্তি-জিজ্ঞাসার জট খোলার মাধ্যমে কল্পনা ও বাস্তবের মিশেলে বৈজ্ঞানিক রসদ দিয়ে গল্পগুলো লিখেছেন নাজমুল হুদা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মূল্য: ১৫০ টাকা।
শিশু কিশোরদের কাছে বিজ্ঞানকে সহজ, সরস ও আনন্দময় করে তোলার প্রয়াসে গতবছর বইমেলায় ‘জিনিয়াস জিসান-গল্পে গল্পে বিজ্ঞান’ প্রকাশিত হয়। বইটি অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের নজর কাড়ে। শিক্ষার্থীদের মন থেকে বিজ্ঞান ভীতি তাড়াতে ও বিজ্ঞান প্রীতি বাড়াতে একই আদলে এবারে ‘বিজ্ঞান বিভ্রাট-গল্পে গল্পে সমাধান’ নিয়ে হাজির হলেন লেখক নাজমুল হুদা।
বাংলাদেশ ব্যাংকে পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষার প্রসার, পেশাগত প্রশিক্ষণ ও তরুণদের উদ্বুদ্ধকরণে লেখালেখি সংগঠনসহ সৃজনশীল নানা কাজে সক্রিয়। ‘ক্যারিয়ার ক্যারিশমা’ ‘বিতর্কে হাতেখড়ি, ‘বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী’ তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
