শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর। পদসংখ্যা: ২। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ২। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৪. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ৫। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেভাবে আবেদন :আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://molwa.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে সাহায্য নেওয়া যাবে।
আবেদন ফি :১ থেকে ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা :১৬ মে থেকে ৪ জুন, ২০২৩।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
