এইমাত্র পাওয়া

পলাশে শেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস

নরসিংদীঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস ২য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। এছাড়াও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ২য় বারের মতো রাহিমা আক্তার নির্বাচিত হন।

প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বলেন, এ সাফল্যের জন্য বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, শিক্ষক, প্রশাসন ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। এ অর্জন আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.