এইমাত্র পাওয়া

বাবা শ্রেষ্ঠ শিক্ষক মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী

পিরোজপুরঃ বাবা নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (মাদরাসা) আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক খান মো: নাসির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তারই মেয়ে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাজিয়া নওরীন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর ইন্দুরকানী উপজেলার বিচারক প্যানেল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের ও অ্যাকাডেমিক সুপারভাইজার অশোক রায় যাচাই বাচাই শেষে বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করেন।

নাসির উদ্দিনউপজেলার উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.