কর্ণফুলী থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার

রাঙামাটিঃ জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী থেকে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদিটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আকিব কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আকিব কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস, নৌবাহিনী ডুবুরিদল সারা দিন মরদেহটি উদ্ধারে অভিযান পরিচালনা করে না পেয়ে সন্ধ্যায় অভিযান বন্ধ করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) শাহীনুর রহমান বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও তার পরিবারের সম্মতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.