ঠাকুরগাঁওঃ জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে স্কুল ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি প্রতিদিন দুপুর ১২ টা থেকে ১টার মধ্যে বন্ধ করে দেন বলে জানা গেছে।
সেই সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের নবায়নের মেয়াদ উত্তীর্ণ হলেও কোনো কমিটি না করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ম্যানেজ করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয়টি পরিচালনা করছেন প্রধান শিক্ষক আব্দুল জব্বার।
স্থানীয় অভিভাবকরা বিদ্যালয়টি সুষ্ঠু পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার বা সভাপতির বরাবরে ম্যানেজিং কমিটি গঠনের আবেদন করলেও টনক নড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান শিক্ষক আব্দুল জব্বারের।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে আমাদের স্কুলের শিক্ষকরা মূল্যায়ন করে না। আমি অফিসের কাজে বাইরে গেলে বাকি শিক্ষকরা দুপুর ১২টা বা ১টার দিকে স্কুল বন্ধ করে দেন।
তবে স্থানীয়দের দাবি এই বিদ্যালয়টিতে শিক্ষকরা নিয়মিত পাঠদান না করায় ও তাড়াতাড়ি স্কুল বন্ধ করে দেয়ায় কারণে শিক্ষার মান ভালো না হওয়ার কারণে দিন দিন ছাত্র ছাত্রীরা অন্য স্কুলে ভর্তি হচ্ছেন।
হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিয়া বলেন, ভাতুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে মৌখিকভাবে কিছু অভিযোগ পেয়েছি আমি দুইদিন সেই স্কুলে গিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
