দাউদকান্দির সেলিম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

কুমিল্লাঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ কুমিল্লার দাউদকান্দিতে ঐতিহ্যবাহী গৌরীপুর সুবল আফতাফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাস্টার দ্বিতীয়বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সেলিম মাস্টার জানান, আমার স্কুলের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি দেশ সেরা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নেতৃত্বে ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিবছর এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে রয়েছি

সেলিম মাস্টার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমনসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.