পিরোজপুরঃ জেলার নেছারাবাদ উপজেলা ঐতিহ্যবাহী ব্যাসকাঠী পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসার তিনটি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ কর্তৃপক্ষ এবার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। গত ৬ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান জানান, পিরোজপুর নেছারাবাদ উপজেলা ঐতিহ্যবাহী ব্যাসকাঠী পাটিকেলবাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, নিরাপত্তাকর্মী ও আয়া পদে গত ৬ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে সরকারি বিধি মোতাবেক অত্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের একজন কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠু ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় মাদ্রাসার সভাপতি হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতা ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের স্বাগত জানাই।
এছাড়া সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘একটি মহল বিভিন্নভাবে তাদের নিজ প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য তদবির করে আসছিলেন। কিন্তু নিয়োগ বোর্ড সদস্যদের স্বচ্ছতা ও দৃঢ়তার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে তারা বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য একশ্রেণির লোক জাতীয় পত্রিকায় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ যা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এর লিখিত প্রতিবাদ জানিয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
