এইমাত্র পাওয়া

অভিজ্ঞতা ছাড়াই ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিভাগ: মানবসম্পদ

পদ: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ৬।

আবেদন যোগ্যতা: বিবিএ পাস করতে হবে। তবে এইচআরএম বিষয়ে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্টের কাজে দক্ষ হতে হবে।

চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। ডাটা ড্রাইভেন ও মাল্টিটাস্কার হতে হবে।

বেতন: মাসিক বেতন ৩০,০০০ টাকা। স্থায়ী হওয়ার পর বেতন বাড়বে।

অন্যান্য সুযোগ সুবিধা: মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক স্যালারি রিভিউ ও উৎসব বোনাস দেওয়া হবে।

বয়স: ২৪-৩০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1145483&fcatId=17&ln=1 ।

আবেদনের শেষ তারিখ: ১৭ মে, ২০২৩

সূত্র: বিডি জবস

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.