ঠাকুরগাঁওঃ জেলায় বিষাক্ত সাপের কামড়ে আলী আকবর নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা সেনুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আলী আকবর মাস্টার পাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জব্বার খলিফার ছেলে। তিনি সেনুয়া কাচারী পুকুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলী আকবর নিজ ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় বিষাক্ত সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে তাকে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়।
সূত্র জানায়, ঝাড়ফুঁকে কাজ না হলে সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাবার সময় তার মৃত্যু হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
