শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে আজ রোববার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এ ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। আঙুলের চোটের কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তারকা বিশ্বসেরা অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। এরপর অবশ্য সাকিব ব্যাটিং করেছেন। তবে ব্যথা না কমায় সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারছেন না।
এ নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘এক্স রেতে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে ছয় সপ্তাহর মতো সময় লাগে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
