প্রোফাইল ঘুরে এলেই চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কারো প্রোফাইল চেক করলেই নাকি স্বয়ংক্রিয়ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে সম্প্রতি এমন অভিযোগ করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। জানা গেছে, বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকে পোস্টও করেছেন।

এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের নিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এ বিষয়ে অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, তারা এ ধরনের সমস্যার মুখে পড়েছেন। একজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি হঠাৎ কয়েকজনের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছেন। সেগুলো একটু পর পর আবার আসছিল। কেউ কেউ এমন অভিজ্ঞতা জানিয়েছেন যে, একবার রিকোয়েস্ট ক্যান্সেল করে এলেও পরে দেখছেন আবার রিকোয়েস্ট চলে গেছে।

সোশ্যাল মিডিয়ার এ ধরনের নিরাপত্তা ত্রুটিকে ডিজিটাল জগতে ভয়াবহ উদ্বেগের বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এখানে ব্যক্তিগত গোপনীয়তার সীমা লঙ্ঘিত হচ্ছে এবং কোনো কর্মকাণ্ডের বিষয়ে ব্যবহারকারীর অনুমতি উপেক্ষিত হচ্ছে।

তবে ফেসবুকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.