গোপালগঞ্জঃ জেলার কোটালীপাড়ায় গাছ থেকে স্বপ্নীল সরকার রিকি (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামের ঘেরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বপ্নীলের বাবা বলেন, আমার ছেলে পাবজি গেমে আসক্ত ছিল। সে প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির পাশের ঘেরপাড় গিয়ে মোবাইল ফোনে
পাবজি গেম খেলতো। ঘটনার প্রতিদিনের মতো ঘেরপাড়ে চলে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় সকালে আমরা ঘেরপাড় গিয়ে কাঠাল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাই।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান বলেন, রিকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
