এসএসসির ডিউটি শেষে ফেরার পথে প্রাণ গেলো শিক্ষকের

নোয়াখালীঃ জেলার কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৮) নামে এক শিক্ষকের নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট-কবিরহাট সড়কের কবিরহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ বলেন, ‘ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ইব্রাহিম স্যার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুরে মোটরসাইকেলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।’

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মমিন বিএসসি, সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.