নারায়ণগঞ্জঃ আমাদের দেশের ছেলে মেয়েরা অনেকেই অনার্স, মাষ্টার্স পাশ করে বেকার হয়ে আছেন। শিক্ষা কোন কাজেই আসছে না। তাই আমাদের শুধু শিক্ষিত হলেই চলবে না; শিক্ষার পাশাপাশি কর্মদক্ষ হতে হবে। না হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ বাস্তবায়নে বুধবার দুপুরে নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় এই কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মন্ত্রী বলেন, একটা সময় ছিল, স্কুল-কলেজ গুলোতে শিক্ষার্থীরা বসার জায়গা পেতো না। প্রধানমন্ত্রী সেখানে বড় বড় ভবন করে দেওয়ায় ক্লাস ফাঁকা থাকে। এ গুলোকে কাজে লাগিয়ে কারিগরী শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের আগে আমাদের অর্থনীতি খুবই ভালো ছিল। যখন থেকেই যুদ্ধ লেগেছে, আমাদের ডলার সমস্যা শুরু হয়ে গেলো। রেমিটেসটা একটা উল্টো পথে চলে গেলো। এখন বেশির ভাগ অর্থই হুন্ডিতে চলে যাচ্ছে।
অনেকে আবার স্বর্ণ কিনে স্বর্ণ পাঠাচ্ছে, এখন শিল্প কারখানার ডলার দিয়ে আমরা অর্থনীতি সচল রেখেছি। তিনি আরও বলেন, ইতালিতে অপরাধ ঘটনার ৫ মিনিটের মধ্যে আসামী ধরে ফেলে, আর জার্মানীতে ধীরে ধীরে থানা বন্ধ করে দিতে হচ্ছে। অথচ, আমাদের বাংলাদেশে এখন মোবাইল ট্রাকিংয় ব্যবস্থা দুর্বল।
এ সময় তিনি যার যার বাসা ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি। মন্ত্রী গাজী বলেন, আমি মনে করি আমাদের দেশের প্রথম স্মার্ট নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্প্রতি বিভিন্ন দেশে সফর করেছেন, সেখানে তার কথা বলা, উপস্থাপনা খুবই ভালো ছিল।
আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ আরও অনেকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
