এইমাত্র পাওয়া

এককক্ষে বিয়ের আয়োজন, অন্যকক্ষে চলছে স্কুলের পাঠদান

বরিশালঃ নগরীর একটি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে চলছে বিয়ের আয়োজন, অন্যকক্ষে চলছে স্কুলের পাঠদানও। রান্নাবান্না, সাজসজ্জা থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সবই চলছে গত দুইদিন যাবত। তবে এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

একটি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে বিয়ে অনুষ্ঠানের ঘটনা গত দুদিন যাবত এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় মথুরানাথ পাবলিক স্কুলে। গত দুদিন যাবত বিবাহের আয়োজন চললেও বিয়ের মূল পর্ব (১১মে) বৃহস্পতিবার রাতে।

স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী, স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন।

খোঁজখবর নিয়ে যানা যায়, স্কুল সংলগ্ন মালা রানীর মেয়ের বিয়ে, তাই স্থানীয় কাউন্সিলরের পারমিশন নিয়েই গত দুইদিন ধরে চলছে বিয়ের এই আয়োজন।

মথুরানাথ পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হোসেন আকাশ বলেন, সে আমাদের প্রাক্তন ছাত্রী, এছাড়া সে গরিব, তাই স্কুলে বিয়ের অনুষ্ঠানের পারমিশন দেয়া হয়েছে।

এ বিষয় বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলে বিয়ের অনুষ্ঠান এটা নিয়মবহির্ভূত আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.