পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পঞ্চগড়ঃ জেলায় গণিত পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে কীটনাশক পান করে ইতি আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলা সদরের বোদাপাড়া এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। সাতমেরা করতোয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গণিত পরীক্ষা শেষে মন খারাপ করে বাড়ি ফেরে ইতি। পরীক্ষা ভালো না হওয়ায় মেয়ের মন খারাপ দেখে সান্ত্বনা দেন তার বাবা-মা।। এরই মাঝে সে তার ঘরে গিয়ে সকলের অজান্তে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়। তবে পথেই আশঙ্কাজনক অবস্থায় তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক সুমাইয়া কুরাইশী নাভা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, মঙ্গলবারের গণিত পরীক্ষার্থী ভালো না হওয়ার কারণে ইতি বিষপানে আত্মহত্যা করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.