বন্ধুত্ব নির্বাচনে যে বিষয়গুলো মনে রাখবেন

‘বন্ধুত্ব’ শব্দটি একটি অন্যরকম মর্যাদা বহন করে। ‘বন্ধুত্ব’ শব্দটি ছোট হলেও এটি এমন একটি সম্পর্ককে নির্দেশ করে যার অর্থ ভাষায় প্রকাশ করো যাবে না। তবে এই যুগে প্রকৃত বন্ধু বড়ই বিরল। আজ-কালকের বন্ধুরা হলো দুধের মাছি যারা সুসময়ে লোক দেখানো সম্পর্ক বজায় রাখে যেন সুবিধা ভোগ করতে পারে; কিন্তু বন্ধুর দঃসময়ে এদের ছায়াও দেখা যায় না। বন্ধুত্বের কথাতেই যখন আসলাম তখন একটি গল্প বলা যাক।

আমি তখন ৪র্থ শ্রেণিতে পড়ি। দিনটি ছিল প্রবল বর্ষণের দিন। আমরা সবাই স্কুলে অবস্থান করছিলাম। স্কুলে পড়াকালীন আমার এক ভালো বান্ধবী ছিল। আমাদের স্কুলে যাওয়া-আসা একসাথেই হতো। তো সেদিন স্কুল ছুটি হওয়ার পরেও বৃষ্টি থামলো না। অতঃপর সকলে সেই বৃষ্টিতেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। কেউ বা ছাতা, কেউ আবার রেইনকোট পরে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে লাগলো।

আমার রেইনকোটটি পরতে একটু সময় লাগলো। তারপর আমি আমার সেই বান্ধবীকে খুঁজতে লাগলাম যার সাথে প্রত্যহ যাতায়াত করি। কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না।

পরে অন্য এক বান্ধবীর কাছে শুনলাম সে নাকি আমার দেরি হচ্ছে দেখে চলে গেছে। এই বৃষ্টিতে নাকি সে এত অপেক্ষা করতে পারবে না। অথচ আমার ক্লাসের অন্য একটি মেয়ে যার সাথে চোখে চোখ পড়লে শুধুমাত্র কথা হতো, সেই মেয়েটি আমাকে একা দেখে একগাল হেসে বললো, ‘‘তোমার জন্যই দাঁড়িয়ে ছিলাম।

চলো, আজ আমরা বরং একসাথে যাই।’’ সেদিন বুঝেছিলাম বন্ধুত্ব কাকে বলে। যে মেয়েটির সাথে কখনো ভালোভাবে কথা হতো না, সেই মেয়েটি-ই ঐ বৃষ্টির দিনে আমার একাকিত্বের সঙ্গী হলো। এজন্য বলছি, এমন কাউকে বন্ধু বানাবেন না যে আপনার বিশ^াসের মর্যাদা রাখতে পারবে না।

একজন স্বার্থপর ব্যক্তি কখনোই আপনার বন্ধু হওয়ার যোগ্য হতে পারে না। বন্ধুতো সে, যে আপনার দুঃসময়ে নিজেকে বিলিয়ে দেবে। এজন্যই সর্বদা একজন উন্নত মানসিকতাসম্পন্ন ব্যক্তিকে বন্ধু হিসেবে নির্বাচন করুন।

লেখক- প্রতীতি দাস
শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
শ্রেণি: ১০ম
রোল নং : ০১


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.