নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় সারাদেশে ১২ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা কোনো শিক্ষক বহিষ্কৃত হয়নি। আইসিটি পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৪ জন পরীক্ষার্থী।
বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসির আইসিটি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৮৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ১৫ লাখ ২ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৫২৩ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৮৭ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ১৯১ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৬৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৫৯১ জন, সিলেট বোর্ডের ৯৭০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৬ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮৮১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ধর্ম বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
