জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৫ লাখ ৮৩ হাজার

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের বিভিন্ন কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে। সোমবার (৮ মে) রাত ১২টায় এ আবেদন শেষ হয়। তিনটি বিভাগ মিলে মোট আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬১৫ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিষয়ক স্কুল ডিন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৫ এপ্রিল অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন শুরু হবে।

জানা গেছে, এবার মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৬ দশমিক ৫ এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩ প্রয়োজন হয়েছে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৭ এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩ প্রয়োজন হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মোট আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৪ হাজার। এদের মধ্যে প্রতি বছর প্রায় ৪ লাখ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.