এইমাত্র পাওয়া

শিক্ষকতা পেশা নয় নেশা হিসেবে নিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘শিক্ষাই আমাদের একমাত্র অবলম্বন। শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবার উপরে। মায়েরাই সন্তানদের প্রথম শিক্ষক।’

নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার দুপুরে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার। তাই আমরা এ বছর ৩৭ হাজার মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছি। পেশা হিসেবে নয়, শিক্ষকতাকে নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা হিসেবে নিলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা দক্ষ ও বিবেকবান তৈরির হাতিয়ার। আজকের শিশু আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। আর জাতির ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। এ জন্য সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে।

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.