মোঃ সিফাত।।
যুব প্রতিবনধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা- ২০২৩ এর শারীরিক ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে নিয়ামুর রশিদ শিহাব। সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে বাছাইকৃত শতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে ৪ টি পরীক্ষার শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে চারটি ক্যাটগরীর মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ক্যাম্পাসে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহযোগিতায় আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রনজিৎ কুমার। এসময় শিহাবের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উন্নত মানের ব্যাগ ও একটি এন্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়।
জানা গেছে, শিহাবের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সে বর্তমানে বরিশাল সরকারী পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও দৈনিক নয়াদিগন্তের গলাচিপা উপজেলা প্রতিনিধি মুঃ হারুন অর রশিদ এবং রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার এর ছেলে। শিহাব তিন ভাই-বোনের মধ্যে বড়। সে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত ফিচার লিখে পরিচিতি লাভ করেছে।
এছাড়া শিহাব ২০২১ সালে জাতীয় আইটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ১৪ টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় ¯’ান লাভ করেছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
