মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম রবিবার সকালে মুজিবনগর উপজেলা পরিদর্শন করেন। তিনি নির্মাণাধীন মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীরনিবাস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এসিল্যান্ড অফিস ও মুজিবনগর থানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিূর্শন করেন। নবাগত জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসহ সকল প্রকল্প ও কর্মসুচি স্বচ্ছতার সাথে গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং সেবাগ্রহীতাদের আন্তরিকতার সাথে সেবা প্রদানে উদ্বুদ্ধ হওয়ার জন্য জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের অনুরোধ জানান।
তিনি “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে ও “স্মার্ট মেহেরপুর” তৈরিতে সকলের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে মেহেরপুরের প্রত্যেকটি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান করার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছেন। তিনি ইতিমধ্যে মেহেরপুর জেলার মানুষের কাছে একজন কর্মঠ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
