এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষে ভর্তির আবেদন শেষ কাল

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন চলছে। অনলাইনে আবেদন চলবে আগামীকাল সোমবার ৮ মে রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে।

মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৬ দশমিক ৫ থাকতে হবে। পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৭ থাকতে হবে। এ দুই বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে ৫ এপ্রিল থেকে ৮ মের মধ্য।

আবেদন ফি কত

প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬ এপ্রিল থেকে ৯ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ থেকে আনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন করা যাবে ৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

**জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
**জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে আবেদন নির্দেশিকা দেখুন এখানে

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.