ঢাকাঃ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ন আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন আসার কথা ছিলো। কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীরা। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপাচার্য।
উপাচার্য আরো জানান, ২২ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮ টি। যেখানে বিজ্ঞানে আসন প্রতি লড়বেন ১৭ জন, মানবিকে ১৩ জন ও ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন প্রতি লড়বে ১২ জন শিক্ষার্থী।
জানা যায়, আগামী ২০ মে মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে বাণিজ্যের (সি ইউনিট) ২৭ মে এবং বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
