শাবিপ্রবির কেন্দ্রে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

সিলেটঃ  শনিবার (৬ মে) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপকেন্দ্রে ৫টি ভবনে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

শুক্রবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সিট প্ল্যানও টাঙিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশ নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে করোনার পর থেকে তৃতীয়বারের মতো রাজধানীর বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও শাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে এ ভর্তি পরীক্ষা।

এছাড়া শুক্রবার (১২ মে) ‘বিজ্ঞান ইউনিট’ এবং শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.