এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরঃ জেলার টঙ্গীতে মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। দুপুরে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই শিক্ষার্থীর নাম রাফি (১২)। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার পূর্ব টেংরি গ্রামের শহিদুল ইসলাম শহীদের ছেলে। রাফি টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় জনৈক কালু ভূঁইয়ার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করত।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফি টঙ্গীতে এলাকার ইবনে কাবা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। কয়েক মাস যাবৎ মাদ্রাসায় নিয়মিত যাতায়াত ছিল না রাফির। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় পরিবারের সিদ্ধান্তে রাজধানীর উত্তরা এলাকার ‘আল হেরা হাফিজিয়া মাদ্রাসায়’ ভর্তি করা হয় তাকে। তবে ওই মাদ্রাসাটিতে লেখাপড়া করতে রাজি ছিল না রাফি। পরে বৃহস্পতিবার সকালে নিজ বাসার একটি ফাঁকা কক্ষের সিলিংয়ের সঙ্গে গলায় রশি প্যাঁচানো রাফির ঝুলন্ত লাশ দেখতে পায় পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা। পরে পুলিশে খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.