টাঙ্গাইলঃ জেলার নাগরপুরে বয়স গোপন রেখে ২০২৩ অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করায় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়।
তিনি নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো: রিয়াজুল ইসলাম রিয়াজের ছেলে এস এম শামীম আল মামুন।
জানা যায়, ২০০০ সালে মো: শাহীনুর ইসলাম ওরফে এস এম শামীম আল মামুন, পিতা মো: রিয়াজ উদ্দিন নাম দিয়ে চৌহালী জনতা উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী বোর্ডের অধিনে ৬১৩ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেন। ২০২০ সালে নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে নাম ও বয়স পরিবর্তন করেন। তখন শামীম আল মামুন পৃথিবী ও পিতার নাম মো: রিয়াজুল ইসলাম রিয়াজ নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ২০২৩ সালে ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
৩০ এপ্রিল রোববার বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জি এম ফুয়াদের নজরে আসে। ওই কর্মকর্তা তার ঊর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানান। এ সময় ওই ছাত্রের কাছে জানতে চাইলে অকপটে প্রতারণার বিষয়ে সব স্বীকার করেন। পরীক্ষা শেষে এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করে হল কর্তৃপক্ষ।
এস এম শামীম আল মামুন পৃথিবী জানান, আমি এর আগে ২০০০ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করেছি। সার্টিফিকেটে বয়স কমানোর জন্য নতুন করে ২০০৭ সালে জন্ম তারিখ দেখিয়ে জন্ম সনদ বের করে এবং ২০২০ সালে নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহীনুর ইসলাম বলেন, এনআইডি কার্ডে তার জন্ম ১৯৮৪ এবং নতুন জন্ম সনদে তার জন্ম ২০০৭ সাল । ইতোপূর্বে তিনি এসএসসি পাস করেন। তিনি ২২ বছর পর আবার এসএসসি পরীক্ষা দিতে এলেন। মূল বয়স গোপন করে প্রতারণার মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করাটা অপরাধ। তাই কেন্দ্রের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান ওই ছাত্রকে বহিষ্কারের আদেশ দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
