বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী ভাষণ সিলেবাসে অন্তর্ভুক্ত করতে রুল

ঢাকাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতির বিরোধী ভাষণগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের সিলেবাসে অন্তর্ভূক্ত করতে কেনো নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ রুল জারি করেছেন। পাশাপাশি দুর্নীতি বিরোধী ভাষণগুলো (অডিও-ভিডিওসহ) ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এসময় আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাজউকের আইনজীবী ইমাম হাছান উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.