এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা স্থগিত

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছ। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক জরুরি সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থগিত এ পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.