কলেজ ছাত্রীকে যৌন হয়রানী করায় বখাটের দন্ড

পটুয়াখালীঃ জেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমরান খান (১৯) নামের এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে বাউফলের কাছিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার বায়েজিদুর রহমান। দণ্ডপ্রাপ্ত ইমরান কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাছিপাড়া আব্দুর মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই কলেজে আসা-যাওয়ার পথে হয়রানি করতেন ইমরান। আজ সকালে কলেজে যাওয়ার পথে তাকে আবারও উত্ত্যক্ত করেন। এ সময় ওই ছাত্রী লোকজন জড়ো করলে এলাকাবাসী বখাটেকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.