পিরোজপুরঃ জেলার নাজিরপুর উপজেলায় বই কিনতে যাওয়ার সময় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মো. হুমায়ূন কবির।
নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি মাহামুদুল হাসান (৩০) উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। তিনি উপজেলার হোগলাবুনিয়া তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কুরআন কওমী মাদ্রাসার মুহতামিত।
এ দুর্ঘটনায় একই মোটরসাইকেলে একই মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আলী হোসেন গুরুত্বর আহত হয়েছেন।
নিহতের মামাত ভাই মো. সানাউল্লাহ্ জানান, মাদ্রাসার জন্য বই কেনার উদ্দেশ্যে মাহামুদুল হাসানসহ দুজন মোটরসাইকেলে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথে তারা নতুন রাস্তা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাহামুদুল হাসান মারা যান, গুরুতর আহত হন অপর শিক্ষক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা।
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দিপান্নিতা দেবনাথ জানান, মাদ্রাসা শিক্ষককে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে থাকা অন্য শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী রেজা জানান, ঘাতক কভার্ড ভ্যানটি আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
