পাংশায় শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারি শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (০১ মে) সকাল এ মানববন্ধন কর্মসূচি পালন করে পাংশা ও কালুখালি শিক্ষক কল্যাণ ট্রাস্ট।

এসময় বক্তব্য রাখেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি মেকলেসুর রহমান, গালস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপরা, জসাই নুরুজ্জামান নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী প্রমুখ।

নিহত স্কুল শিক্ষক মিজানুর রহমানের অবশ্য অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আনন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষকরা।

উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেন ডাঙ্গা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি কলিমহর ইউনিয়ন পরিষদ এলাকার হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন।

আরও পড়ুনঃ পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.