নিজস্ব প্রতিবেদক।।
রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগে আজ সোমবার দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবওয়াবিদ মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশের ৮টি বিভাগেই দুপুরের পর ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং ঝড়হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।’ দেশে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছুটা কমবে।’
তবে এই ঝড় ও বৃষ্টি তেমন তীব্র হবে না। দেশের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, তিনি যোগ করেন।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
