নিজস্ব প্রতিবেদক।।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১২ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এদিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল নিয়োগের লক্ষ্যে ১২ মে (শুক্রবার) বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।
অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। এ নির্দেশনা প্রার্থীদের মুঠোফোন নম্বরে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আসনব্যবস্থা, সময়সূচি ও নির্দেশনা পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
