কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক।।

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ফাহাদ আলী নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে ইমন নামে আরেক কিশোর।

আজ রোববার রাত ৮টার দিকে পৌর এলাকার বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে। ফাহাদ পৌর শহরের মসজিদ পাড়ার মনিরুল ইসলামের ছেলে ও ফুলকুঁড়ি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

রোববার রাত ৮টার দিকে কয়েকজন বন্ধু নিয়ে ফাহাদ বারোঘোরিয়া এলাকায় ঘুরতে বেরিয়েছিল। ফেরার পথে রেহাইচর এলাকার অপর একটি কিশোর গ্যাং গ্রুপের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এ সময় তাদের একজন চাকু দিয়ে ফাহাদের গলায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব। তিনি জানান, অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.