নিজস্ব প্রতিবেদক।।
মেহেরপুরের গাংনী গণিত পরিবারের উদ্যোগে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন শেষে গাংনী মহিলা ডিগ্রী কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাসান কৌশিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈকত ইসলাম শিহাব। সাবেক পরিচালক প্রকৌশলী আবির সাফি বিন্দু ও প্রকৌশলী আল আমিন আশিক লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাবেক সভাপতি প্রভাষক রমজান আলী, গাংনী গনিত পরিবারের সাবেক সভাপতি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শারিয়ার নাঈম শায়েখ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সোহাগ। এছাড়াও গাংনী গণিত পরিবারের মেন্টর, জুনিয়র মেন্টরসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আগামীতে মেহেরপুর জেলা জুড়ে মাসব্যাপী গণিত উৎসবের আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
