শরীয়তপুরঃ পরকীয়ার অভিযোগে এক যুবক-যুবতীকে আটক করে শিকলবন্দি করে রেখেছেন স্থানীয় কয়েকজন যুবক। ভুক্তভোগী যুবতীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই। তাকে টাকা দিতে এসেছিলেন।
এমন ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে। তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত দেড়টার দিকে ওই যুবতীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক যুবতীর স্বামী মালেশিয়া প্রবাসী। তাদের সংসারে সন্তান আছে। আটককৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তী ডিঙ্গামানিক ইউনিয়নের সালধ গ্রামে। তার নাম রাজিব ভূঁইয়া।
আটক যুবতীর দেবর বলেন, ভাবির কাছে একটা ছেলে এসেছে। লোকজন তাদের আটক করে রেখেছে। আমি থানায় এসেছি পুলিশকে জানাতে।
শিকলবন্দি যুবতীর দাবি, তাদের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা। ওই যুবক তার খালাতো ভাই। তাকে পাওনা টাকা দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন তার ঘরে ঢুকে ভাঙচুর করে। তাদেরকে আটক করে শিকলবন্দি করে রাখে। পাশাপাশি তারা মিথ্যা অভিযোগ এনে মারধর করেছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
