নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়াঃ মাদ্রাসা শিক্ষার্থীদের ভাষা আন্দোলনে বীর শহীদদের অবদান জানাতে জেলার নবীনগরে প্রথমবারের মতো মাদ্রাসায় শহীদ মিনার স্থাপন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ইব্রাহীমপুরে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদ্রাসায় শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
শহীদ মিনারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল ছিদ্দিক।
মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি জানান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস মাদ্রাসা শিক্ষার্থীদের জানাতে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব মাদ্রাসায় শহীদ মিনার স্থাপিত হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবি, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৭ সালে নবীনগর উপজেলার ইব্রাহীমপুরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শহীদ দিবস, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস উদযাপনে কোনো প্রকার শহীদ মিনার ছিল না। অবশেষে প্রতিষ্ঠার ৩৬ বছর পর এখানে স্থায়ীভাবে স্থাপিত হলো শহীদ মিনার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
