এইমাত্র পাওয়া

৪ মাস ধরে বেতন পাচ্ছেন না ৩২৪ কর্মচারী

রাজশাহীঃ রাজশাহী সুগার মিলের অধীনে বাঘা উপজেলার আড়ানী সাব জোনে আটটি আখ ক্রয় কেন্দ্রের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর চার মাস ধরে বেতন বন্ধ রয়েছে। তারা চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত বেতন পায়নি। এই ঈদকে সামনে রেখে বেতন না পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, শুধু আড়ানী সাব জোন অফিসের কর্মকর্তা-কর্মচারীই নয়, রাজশাহী সুগার মিলে মোট ৪৯টি আখ ক্রয় কেন্দ্রের অধীনে ৩২৪ জন কর্মকর্তা-কর্মচারী চার মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।

রাজশাহী চিনি কল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সি আই সি আফাজ উদ্দিন বলেন, আমরা প্রায় সময়ই চিনি কলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়ে আসছি যে, বেতন না পেয়ে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য। কিন্তু কার কথা কে শোনে। আতঙ্কিত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছি বেতন বন্ধ থাকায়।

রাজশাহী চিনি কলের জি এম ফাইনান্স লতিফা খাতুন বলেন, টাকা চলে এসেছে। আসা করছি ঈদের আগে মার্চ মাস পর্যন্ত সকলেই বেতন পেয়ে যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.