ঢাকাঃ ঈদে রাজধানীর ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য গ্যাস লাইন বন্ধ রাখা হবে। বুধবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে লক্ষণখোলা, রুপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়াও উল্লেখিত সময়ে রাজধানী ঢাকার দক্ষিণাংশসহ আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও জিঞ্জিরা এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
