ঢাকাঃ জাতীয়করণকৃত কলেজের আরো ৪০ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে ফরিদপুরের সালথা উপজেলার জাতীয়করণকৃত সালথা কলেজের ১৭ জন শিক্ষক ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সরকারিকৃত বি কে নগর বঙ্গবন্ধু কলেজের ২৩ জন শিক্ষক রয়েছেন। তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মঙ্গলবার প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
জানা গেছে, সালথা কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর ও বি কে নগর বঙ্গবন্ধু কলেজ একই বছরের ৮ আগস্ট সরকারি করা হয়। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

