পিএসসির নতুন সচিব ড. নাহিদ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নাহিদ রশীদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.