নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি স্কুলে কর্মরত তিনজন শিক্ষককে কক্সবাজারের মহেশখালী উপজেলার মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
গতকাল তাদের বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জনস্বার্থে ওই তিন শিক্ষককে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
ওই তিন শিক্ষক হলেন, চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক মোহা. শফিকুল ইসলাম, রাজশাহী মহানগরীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান এবং রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভৌতবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।
জানা গেছে, বদলিকৃত শিক্ষকদের ২৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
