নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ জেলার কচুয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ‘আউট-অব-স্কুল চিলড্রেন কর্মসূচি’ এর সাব-কম্পোনেন্ট ২.৫ এর কচুয়া উপজেলার সমাজ প্রগতি সংস্থার শিক্ষক ও সুপার ভাইজাদের বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে কচুয়া উপজেলা প্রেসক্লাবের সামনে এমান বন্ধন কর্মসূচি পালন করে।
উপজেলার উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রে বিলকুলের লাবনী আক্তার, রঘুদত্তকাঠীর ইতি শীল ও দোবাড়িয়া ছনিয়া আক্তার, চরকাঠীর তানিয়া, গোপালপুরে লাবনী আক্তার বলেন, সমাজ প্রগতি সংস্থা (এনজিও) ৬ মাস পূর্বে তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে প্রত্যেককে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। এর পর থেকে কার তাদের কাজ করে আসছে। বেতন দেওয়া হবে বলে বলে কাজ করাচ্ছে। মার্চ মাসে শিক্ষক সুপার ভাইজারেদের ১২ দিনের প্রশিক্ষন ও দেয়া হয়েছে এমসয় তারেকে প্রশিক্ষনের ভাতা বাবদ ২ দুই হাজার ৫ শত টাকা দিয়ে বলা হয়েছ। আগামী মাসে বকেয়া বেতনসহ অনুসাঙ্গীক করচ এক সাথে দেওয়া হবে। শিক্ষকরা আরো বলেন, তারে শিক্ষকেন্দ্রে ঝরে পরা শিশু খুবই কম বেশির ভাগ শিশু বিভিন্ন স্কুলের। তাদের প্রতি মাসে ১২০ টাকা করে উপবৃত্তি দেওয়ার কথা বলে এসব শিক্ষা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রাড়িপাড়ার ইউনিয়নের সুপারভাইজার উলপি হালদার বলেন, তাকে নিয়োগ করে ৫ মাস যাবৎ বিভিন্ন শিক্ষা কেন্দ্রের দায়িত্ব দিয়ে কাজা করিছে এখন বলে তার চাকরি নাই। বেতন হবে না।
এছাড়া সুপার ভাইজার পিয়ারুল ইসলাম বলেন, তিনি দির্ঘ দেড় বছর সমাজ প্রগতি সংস্থার সুপার ভাইজার হিসেবে নিয়োগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কজ করিছে। অদ্যবদি তাকে কোন বেতন দেয়নি।
এসময় মানবন্ধেনে বক্তারা আরো বলেন, ঈদের আগে তারে যাবতীয় বেতন ভাতা না দেওয়া হলে তার কঠোর আন্দলোন করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
